banner picture

বেসিক কম্পিউটিং কোর্স

আমরা বিশ্বাস করি, মানব কল্যাণকে উৎকর্ষমন্ডিত করতে পারে প্রযুক্তির সবোর্চ্চ ব্যবহার। এই বিশ্বাসকে সামনে রেখেই কোয়ান্টাম যাত্রা শুরু করছে টেকনোটিয়ার সৃষ্টিতে, যারা তথ্য আর যোগাযোগ প্রযুক্তিতে হবে সুদক্ষ এবং মানবকল্যাণে আত্মপ্রত্যয়ী। একইসাথে কোয়ান্টামের প্রত্যাশা কোয়ান্টাম পরিবারের প্রত্যেক সদস্যই জানবেন তাদের ব্যক্তিগত কম্পিউটারের ব্যবহার এবং বতর্মান সময়ের অপ্রতিরোধ্য যোগাযোগের মাধ্যম ইন্টারনেটেও থাকবে তাদের পদচারণা। এই বিশ্বাসকে বাস্তবে রূপ দেবার জন্যেই চারদিনের বেসিক কম্পিউটিং কোর্স।

কোর্স : ৪ দিনব্যাপী
সময় : সকাল ৯:০০টা - বিকেল ৫:৩০টা

কোর্স ফি :
গ্রাজুয়েট / প্রোমাস্টার্স = ২০০০ টাকা
অন্যান্য = ৩০০০ টাকা

সহজে শেখা :

কোর্সটিকে সাজানো হয়েছে এমনভাবে যেখানে নারী পুরুষ, বৃদ্ধ তরুণ নির্বিশেষে যে কেউ কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের মৌলিক বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন খুব সহজে, এমনকি স্বল্প শিক্ষাগত যোগ্যতাও এই কোর্সে কোন প্রতিবন্ধক নয়।

*অত্যাধুনিক ল্যাব : অংশগ্রহণকারীরা কোর্স সম্পন্ন করে থাকেন কোয়ান্টামের নিজস্ব অত্যাধুনিক ল্যাবে।

*অডিও-ভিজুয়াল প্রদশর্নী : অডিও ভিজুয়াল প্রদর্শনীর মাধ্যমে হাতে কলমে শেখানো হয় কম্পিউটারে ভিডিওচিত্র তৈরীর কৌশলসমূহ।

*অনুশীলন পর্ব : অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিকল্পে রয়েছে নিয়মিত অনুশীলন পর্ব।

*ল্যাব সহকারী : নিয়মিত অনুশীলনে সার্বক্ষণিক সহযোগিতায় থাকেন প্রযুক্তিবিদ্যায় দক্ষ কিছু ল্যাব সহকারী।

আপনি যা যা শিখবেন :

প্রথম ধাপেই আপনি আয়ত্ত করবেন কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের কলাকৌশল। এছাড়াও রয়েছে-

১. কম্পিউটারের মৌলিক যন্ত্রাংশগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং বিভিন্ন ধরণের কেবল সংযুক্ত করার কলাকৌশল

২. অপারেটিং সিস্টেম ব্যবহারের কৌশল

৩. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের সাহায্যে কম্পোজিং, এডিটিং, ফরমেটিং এবং প্রিন্টিং এর কৌশল

৪. স্প্রেড শিট ব্যবহারের মাধ্যমে হিসাব তৈরী এবং তা সংরক্ষণের পদ্ধতি

৫. কম্পিউটারাইজড প্রেজেন্টেশনের পদ্ধতি

৬. ইন্টারনেট ব্রাউজিং এর মাধ্যমে ই-মেইল আদান প্রদান

৭. কম্পিউটার সংরক্ষণে এন্টিভাইরাস ব্যবহারের কৌশল

কার্যক্রম সময়সূচী স্থান
বেসিক কম্পিউটিং কোর্স (ব্যাচ-১২) রবিবার, 26 ফেব্রুয়ারি 2012 - 9:00am to বুধবার, 29 ফেব্রুয়ারি 2012 - 6:00pm Banasree
বেসিক কম্পিউটিং কোর্স (ব্যাচ-১৩) শুক্রবার, 2 মার্চ 2012 - 9:00am to সোমবার, 5 মার্চ 2012 - 6:00pm Banasree
বেসিক কম্পিউটিং কোর্স (ব্যাচ-১৪) শুক্রবার, 9 মার্চ 2012 - 9:00am to সোমবার, 12 মার্চ 2012 - 6:00pm Banasree
বেসিক কম্পিউটিং কোর্স (ব্যাচ-১৫) শুক্রবার, 16 মার্চ 2012 - 9:00am to সোমবার, 19 মার্চ 2012 - 6:00pm Banasree
বেসিক কম্পিউটিং কোর্স (ব্যাচ-১৬) শুক্রবার, 23 মার্চ 2012 - 9:00am to সোমবার, 26 মার্চ 2012 - 6:00pm Banasree

Pages