banner picture

পরিবারে সুখ

ভালো থাকার একটি উপাদান হচ্ছে সুখী পরিবার। পারস্পরিক অবিশ্বাস ও সম্মানবোধের অভাবই পরিবারে অশান্তি সৃষ্টি করে। সম্মানজনক অংশীদারিত্ব পারিবারিক জীবনকে আনন্দ ও কল্যাণে ভরিয়ে দেয়। বিয়ের আগের কল্পনা আর বিবাহিত জীবনের বাস্তবতা মেনে নিতে না পারাও পারিবারিক অশান্তির প্রধান কারণ। সুখী পরিবারের জন্যে তাই প্রয়োজন সুস্থ ও বাস্তবসম্মত জীবনদৃষ্টি। সেইসাথে জানতে হবে পারস্পরিক সমঝোতা ও বোঝাপড়ার কলাকৌশল।

পড়া হয়েছে [ 3,776 ]
প্রকাশিত হয়েছে: 19-সেপ্টে-2011 (সম:)

 

পড়া হয়েছে [ 560 ]
প্রকাশিত হয়েছে: 19-সেপ্টে-2011 (সম:)

সুসন্তান স্রষ্টার এক নেয়ামত। কিন্তু সন্তান যদি অমানুষ হয়, অসুখী বা ব্যর্থ হয় তাহলে এ সন্তানই হতে পারে নরক যন্ত্রণার উৎস। আর এর প্রায় অনেকটাই নির্ভর করে আপনি আপনার সন্তানকে কীভাবে লালন করছেন তার

পড়া হয়েছে [ 482 ]
প্রকাশিত হয়েছে: 19-সেপ্টে-2011 (সম:)
  • তিরস্কার বা সারাক্ষণ আদেশ-নির্দেশ না করে সন্তানকে তার করণীয় যুক্তি দিয়ে বুঝিয়ে দিন
পড়া হয়েছে [ 666 ]
প্রকাশিত হয়েছে: 19-সেপ্টে-2011 (সম:)

সুখী বিয়েই একটি সুখী পরিবারের সবচেয়ে গুরুতপূর্ণ পূর্বশর্ত। এজন্যে পাত্র এবং পাত্রী দু’পক্ষকেই জানতে হবে বিয়ের সঠিক কিছু দৃষ্টিভঙ্গি, মানতে হবে সহজ কিছু করণীয়।

পড়া হয়েছে [ 892 ]
প্রকাশিত হয়েছে: 19-সেপ্টে-2011 (সম:)

আপনি যে কথাই বলুন না কেন- তা শ্রোতার মনে পক্ষে বা বিপক্ষে ছাপ ফেলে। নির্ধারণ করে আপনাদের সম্পর্কেও গতিবিধি। সুতরাং আপনার সঙ্গীকে কী বলবেন আর কী বলবেন না সে সম্পর্কে খেয়াল করুন।

Pages

  • পারিবারিক সেল

    পারিবারিক একাত্মতা বৃদ্ধির জন্যে পারিবারিক সেল একটি অনন্য ধারণা। যেকোনো কোয়ান্টাম গ্রাজুয়েট কিছু নীতিমালা অনুসরণ করেই এই পারিবারিক সেল গঠন ও পরিচালনা করতে পারেন। বিস্তারিত পড়ুন

  • ফ্যামিলি কাউন্সেলিং

    প্রতি বৃহস্পতিবার বিকেলে হয় ফ্যামিলি কাউন্সেলিং। স্বামী-স্ত্রী, সন্তান বা পরিবারের যেকোনো বিষয় নিয়ে পরামর্শ, মতবিনিময় করতে পারেন সংশ্লিষ্ট ফ্যামিলি কাউন্সেলির এর সাথে।

  • পারিবারিক দিবস

    বৃহস্পতিবার দিনটিকে কোয়ান্টাম পরিবারের সদস্যরা পালন করেন পারিবারিক দিবস হিসেবে। এ দিনে পরিবারের সবাই একসঙ্গে মিলিত হন, পারস্পরিক মতবিনিময় করেন, যেকোনো বেলার খাবার একসঙ্গে খান এবং পারিবারিক মেডিটেশন করেন।

  • পারিবারিক মেডিটেশন

    পরিবারের সদস্যদের মধ্যে একাত্মতা বৃদ্ধির জন্যে পারিবারিক মেডিটেশন অত্যন্ত ফলপ্রসূ এক প্রক্রিয়া। ধ্যানের স্তরে পরিবারের সদস্যদের অনুভব ও পারস্পরিক সম্পর্ক পর্যালোচনার ফলে যেকোনো ভুল বোঝাবুঝির নিরসন হয় খুব সহজে। নিয়মিতভাবে পারিবারিক মেডিটেশন চর্চা করে কোয়ান্টামের অসংখ্য পরিবার এখন আরো সুখী ও সৌহার্দ্যময়। আপনিও পারিবারিক মেডিটেশনের জন্যে ১১ নম্বর সিডি বা ক্যাসেট ব্যবহার করতে পারেন। নিয়মিত পারিবারিক মেডিটেশন সব ধরনের ভুল-বোঝাবুঝি দূর করে আপনার পরিবারকেও ভরিয়ে দিতে পারে প্রশান্তি ও আনন্দে।

পারিবারিক জীবনে অবিদ্যা

২০০৩ এবং ২০০৪ সালে পরপর অনুষ্ঠিত হয় পারিবারিক জীবনে অবিদ্যা বিষয়ক ৪টি গ্রাজুয়েট ওয়ার্কশপ। যার প্রথমটি হয় ১২ ডিসেম্বর, ২০০৩ এবং দ্বিতীয়টি ২৬ মার্চ, ২০০৪। প্রথম পর্বে পারিবারিক জীবনে অবিদ্যার সবচেয়ে বড় ত্রুটি হিসেবে চিহ্নিত করা হয় নারীর প্রতি ভ্রান্ত বিশ্বাস ও দৃষ্টিভঙ্গিকে। যেমন, ‘নারী সকল পাপের উৎস’- এ ধারণা পুরুষরা এমনকি অনেক নারীও পোষণ করেন। কারণ তারা মনে করেন আদমের স্বর্গ ত্যাগের জন্যে হাওয়া দায়ী ছিলেন, যা আসলে মধ্যযুগে ইউরোপে প্রচলিত ধারণা থেকে এসেছে। অথচ কোরআনে এ সম্পর্কিত আটটি আয়াতের কোথাও হাওয়াকে দায়ী করা হয় নি বরং আদম ও হাওয়া উভয়কেই দায়ী করা হয়েছে।

নর-নারীর পুরস্কার সমান বিয়েতে হীরের আংটি অশুভ
পারিবারিক মনছবি করুন যৌতুক পুরুষের মর্যাদা ক্ষুণ্ন করে
সবাইকে নিয়েই পরিবার জোর করে বিয়ে দেয়া অপরাধ
রাজা বানকে আনারে ... আলোকিত দম্পতি প্রয়োজন