আন্তর্জাতিক মানের প্রসাধন সামগ্রী কিউট-এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান মৌসুমী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তার আজকের যে অবস্থানে আছে তার পেছনের অনেকটা কৃতিত্বই ফাউন্ডেশনের, মেডিটে
পেশায় ১ম
সফল ক্যারিয়ার কখনো সোনার হরিণ নয়। শতকরা ৯০ জন ক্যারিয়ারিস্ট জীবন শুরু করেছেন শূন্য থেকে। বংশ পরিচয় বা পারিবারিক খুটিঁ নয়, গভীর আস্থা ও ঝুকিঁ নেয়ার সাহস প্রত্যেককে শূন্য থেকে শুরু করতে অনুপ্রাণিত করেছে। আর নিরলস শ্রম ও সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত তাদেরকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে গেছে। সাফল্যের এ সূত্র ও নির্দেশনাগুলো অনুসরণ করুন। ক্রমান্বয়ে আপনি সাফল্যের সোনালি সোপানে আরোহণ করবেন।
পেশা ও ব্যবসায় মেডিটেশন-অবিশ্বাস্য সাফল্য
মেডিটেশন মনের উন্নতি ঘটায়, দেহের উন্নতি ঘটায়। কিন্তু ডেট্রয়েটের একটি কেমিকেল কোম্পানির সিইও আর ডব্লিউ মন্টগোমারি দেখলেন, মেডিটেশন তার কোম্পানির স্বাস্থ্যেরও উন্নতি ঘটিয়েছে অবিশ্বাস্য মাত্রায়।
আশির দশকের শুরুতে আমেরিকায় বিরাজমান অর্থনৈতিক স্থবিরতার মুখে পড়ে ৪০ বছরের এ প্রতিষ্ঠানটি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হলেন মন্টগোমারি ও তার সহকর্মীরা। নতুন দৃষ্টিভঙ্গি, নতুন পরিকল্পনা, নতুন ব্যবস্থাপনা পদ্ধতির দরকার হয়ে পড়লো। বেশ কয়েকটি উদ্যোগে ব্যর্থতার পর ১৯৮৩ সালে তারা শুরু করলেন কোম্পানিব্যাপী ৬ মাসের এক মেডিটেশন কর্মসূচির।





